দক্ষিণ ভারতে নারীকেন্দ্রিক সিনেমা হিসেবে সম্মাননা পেল বাংলাদেশের ‘কাঠগোলাপ’

বাংলাদেশে নারীকেন্দ্রিক সিনেমা ভীষণ অপ্রতুল, হাতেগণা। দক্ষিণ ভারতের এই সিনেমাটিকে তার উৎসবের সেরা নারীকেন্দ্রিক সিনেমা হিসাবে সন্মান পেয়েছে ‘কাঠগোলাপ’। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এই সার্টিফিকেট পেলো সিনেমাটি।

তথ্যটি জানিয়েছেন ছবির প্রযোজক ফরমান আলী। গতকাল রাতে তিনি তার এফবিতে ষ্ট্যাটাস দিয়ে খবরটি জানিয়েছেন। 

তিনি জানান, আমাদের ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট 'কাঠগোলাপ' নারীকেন্দ্রিক সিনেমা স্বীকৃতি হিসাবে দক্ষিণ ভারতের এই সিনেমাটিকে তার উৎসবের সেরা নারীকেন্দ্রিক সিনেমা হিসাবে সন্মান জানিয়েছে। সেই জন্য ড্রিমল্যান্ড এন্টারটেইন ভীষণভাবে কৃতজ্ঞ এবং 'কাঠগোলাপ' চলচ্চিত্রের সমস্ত কলা-কুশীলবদের জানাই অভিন্দন।

তিনি বলেন, এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করবো বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করতে। সবার সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিম। তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমাটি। আমার বিশ্বাস ‘কাঠগোলাপ’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে।

ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের বান্যারে নির্মিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। সিনেমা টোগ্রাফিতে ছিলেন নাহিয়ান বেলাল। ‘কাঠগোলাপ’ সিনেমায় অভিনয় করেছেন- সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বিশ্বাস প্রমুখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads