ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি শাকিব খানের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। প্রথমে কিছু না বলতে চাইলেও পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের মতামত ও জীবনের সংগ্রামের কথাও জানান তিনি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) অপু বিশ্বাস নিজের ফেসবুকে একটি সাদা গর্জিয়াস শাড়ি পরে ছবি পোস্ট করে লিখেছেন,
“আমি যেখানেই যাই না কেন, হাসি এবং ভালো অনুভূতি নিয়ে আসি।”
এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও একসময় অর্থকষ্টে ভুগেছেন। অপু বলেন, “এটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে, তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে অনেকটা মিতব্যয়ী হয়ে গিয়েছি।”
একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের প্রতি তার ভালোবাসা এবং সম্মানের কথাও প্রকাশ করেছেন। এছাড়াও নায়িকাকে শাকিবের পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
অপু বিশ্বাসের নতুন এই লুক ও আবেগঘন পোস্ট তার ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে।