পরিচালক আকিব আলী নির্মিত ২০১৯ সালের হিন্দি সিনেমা ‘দে দে পেয়ার দে’ দর্শকদের মন জয় করেছিল। এতে জুটি বাঁধেছিলেন অজয় দেবগন, টাবু ও রাকুল প্রীত সিং, এবং বক্স অফিসে সফলতা অর্জন করেছিল।
দীর্ঘ পাঁচ বছর পর আসছে ‘দে দে পেয়ার দে টু’। নতুন পার্ট পরিচালনা করছেন অংশুল শর্মা, তবে আগের মতো জুটি বাঁধছেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং। কিন্তু টাবু এই সিক্যুয়েলে নেই।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন, আর. মাধবন, রাকুল প্রীত সিং, জাভেদ জাফরি, মিজান জাফরি ও গৌতামী কাপুর। ট্রেইলার মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরছে—“টাবু কোথায়?”
প্রথম সিনেমায় অজয়ের প্রাক্তন স্ত্রী মঞ্জু মেহরা চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন টাবু। সিক্যুয়েলে তার অনুপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। সকলেরই প্রশ্ন—“টাবু কি এই ফ্র্যাঞ্চাইজিতে আর ফিরবেন না?”
সহ-প্রযোজক লাভ রঞ্জন ইঙ্গিত দিয়েছেন, “আশা করি, সিনেমার তৃতীয় কিস্তিতে টাবু ফিরে আসতে পারেন। প্রথম পর্বে ছেলেটির বাড়িতে গিয়েছিলাম। সব ঠিক থাকলে তৃতীয় পার্টে দুই পরিবারের দেখা হবে।”
প্রযোজক লাভ রঞ্জন ও অজয় দেবগনের কথামতো, “সবকিছু ঠিক থাকলে এবং যখন দুই পরিবার মিলিত হবে, তখন টাবু অবশ্যই অংশ হবেন।”
দ্বিতীয় পার্টের গল্প শুরু হবে প্রথম সিনেমার শেষ অংশ থেকে। এতে ২৬ বছর বয়সি আয়েশা প্রেমে পড়বেন ৫০ বছর বয়সি আশীষ চরিত্রে—অভিনয় করছেন অজয় ও রাকুল প্রীত সিং।
সিনেমার প্রযোজনা করছেন লাভ রঞ্জন, অঙ্কুর গার্গ, ভুষণ কুমার ও কৃষ্ণ কুমার। সবকিছু ঠিক থাকলে ১৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।