বার বার গায়ে হাত তুললে সম্পর্ক বিষ্ঠা হয়ে যায়

রাজ ও পরিমণির বিচ্ছেদের কারণ প্রকাশ হওয়ার আগেই রোববার (০১ জানুয়ারি) প্রকাশ করলেন রক্তাক্ত বিছানার কয়েকটি ছবি। ঠিক একি দিন বিকালে তিনি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে কারণসহ পরিষ্কার করেন তাদের বিচ্ছেদের খবর।

পরীমণির ও রাজের আলাদা দুটি পোস্টও এই সম্পর্ককে আলাদা করে দিয়েছে। ছেলে রাজ্যকে কোলে নিয়ে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা শরিফুল রাজ । সেখানে তিনি পরীর নামটিও মুখে আনলেন না। অন্যদিকে পরীমণি জানালেন, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেছেন তিনি।

পরিমনি তার স্ট্যাটাসে লিখেন, ‘একটা সম্পর্ক পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখার জন্য তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো।

‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না।

‘রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না । একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।

‘রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সন্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার ও তার পরিবারের কোন অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

এনবিএস/ওডে/সি

Walton Ads