৭ কেজি স্বর্ণ হারালেন অপু-মিম!
অভিনেত্রী অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম হাতে পেয়েও হারালেন স্বর্ণের বার। তাও এক কেজি দু কেজি নয়, পুরো ৭ কেজি। একটি কাঁচের বক্সের ভেতরে রাখা ছিলো বারটি। যার একপাশে রাখা ছিলো একটি ছিদ্র। সেদিক থেকে হাত ঢুকিয়ে স্বর্ণের বারটি বের করতে পারলেই, মালিক হয়ে যাবেন সেটির।
গোল্ডবার চ্যালেঞ্জ নামের এমনই এক প্রতিযোগীতার আয়োজন করেছে রয়েল মালাবার জুয়েলারি। ৪৩ সেকেন্ডের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অপু বিশ্বাস ও মিম। হাত দিয়ে বারটি বের করতে দুজনেই আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তাদের দুজনার কেউই সফল হননি।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, জুয়েলারির প্রতি মেয়েদের স্বাভাবিভকভাবেই দুর্বলতা থাকে। বিশেষ করে রয়েল মালাবারের ডিজাইন আমাকে সবসমময় আকৃষ্ট করে। ভালো লাগে।
বিদ্যা সিনহা মিম বলেন, যখন আমাকে স্বর্ণের বারটি বের করতে বলা হলো, তখন ভেবেছিলাম আমি পারব। কিন্তু যখন স্বর্ণের বারটা তুলতে গেলাম, তখন মনে হলো সেটির ওজন আমার থেকেও বেশি। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমার এই চিকন হাতে সেটি সম্ভব হলো না।
তিনি আরও বলেন, একটা মেয়ে যখন পরিপূর্ণ হতে থাকে তখনই গয়নার প্রতি ভালো লাগা শুরু হয়। আমার বিয়ের আগে এই ভালো লাগাটা আরও বেশি ছিল। বিশেষ করে আমি রয়েল মালাবারের জুয়েলারি বেশি পছন্দ করি।
এনবিএস/ওডে/সি