যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

পাঁচ দিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) বোস্টন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র মুহিতুল ইসলাম (২১) মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

একই দুর্ঘটনায় আহত অপর চার জন হলেন- হুমায়ুন আহমেদ, নাইমুল ইসলাম সজিব, রাজু আহমেদ ও বোরহান উদ্দিন। মারাত্মক আহত একজন এখনও স্থানীয় জর্জ ওয়াশিংটন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিন জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ২১ ফ্রেব্রুয়ারি স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট এভিনিউয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত হন। এদের তিন জন সম্প্রতি বাংলাদেশ থেকে বোস্টনে পড়তে যান।  

স্থানীয় প্রবাসীরা জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে মুহিতুলের মরদেহ হস্তান্তর করার পর ভার্জিনিয়ায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads