দীপ্ত ও মাহিরের মরদেহ আসবে ২ মার্চ

 টরন্টোয় দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার মাহির খানের মরদেহ ঢাকা পৌঁছাবে ২ মার্চ সকালে। আরিয়ানের নিকটাত্মীয় আরিফুর রহমান মিলনের বরাত দিয়ে ফেসবুকে বাংলাদেশী কানাডিয়ান-কানাডিয়ান বাংলাদেশী (বিসিসিবি) গ্রুপে এ কথা জানান মোহাম্মদ হোসনী মোবারক।

তিনি লিখেছেন, স্থানীয় সময় ২৮ ফেব্রুয়ারি রাত ১০টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্স এর বিমান যোগে নিহতদের মরদেহ বাংলাদেশে যাবে। বাংলাদেশ সময় ২ই মার্চ সকালে দেশে পৌছার আশা আছে।

গত সোমবার নিহতদের জানাযা টরন্টোর আল আবেদীন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় ঢল নামে টরেন্টো প্রবাসী বাংলাদেশীদের।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অন্টারিও প্রদেশের দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads