খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়েছে কানাডা বিএনপি।
স্থানীয় সময় সোমবার (৬ মার্চ) দিবাগত রাতে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় এই দাবি জানায় বিএনপি কানাডা শাখা কমিটির নেতাকর্মীরা।
কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সহ সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আরমান মাস্টার, ক্যুইবেক প্রভিন্স বিএনপির সভাপতি আবদুল মান্নান, বিএনপি নেতা আবুল হাসিম বুলবুল ও নাসিম উদ্দীন প্রমুখ।
এনবিএস/ওডে/সি