সেপারেশনের পর ট্রুডো দম্পতি অবকাশ যাপনে বৃটিশ কলম্বিয়ায়

 জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাদা থাকার ঘোষণা দেয়ার পর প্রথমবারের মতো নিজের এবং পরিবারের সদস্যদের ছবি প্রকাশ করেছেন সোফি গ্রেগরি ট্রুডো।

চোখ কেড়ে নেয়া অপরুপ প্রাকৃতিক দৃশ্যের কতোগুলো ছবির সঙ্গে নিজে এই ছবিটিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সোফি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,

ট্রুডো, সোফি সন্তানদের নিয়ে এখন অবকাশে আছেন। বৃটিশ কলম্বিয়ায় তারা অবকাশ কাটাবেন- প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হলেও ঠিক কোথায় তারা অবকাশ কাটাচ্ছেন সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় জানাতে চায়নি। ইন্সটাগ্রামে ছবি পোস্ট করার পর জানা গেলো প্রধানমন্ত্রীর পরিবার বৃটিশ কলম্বিয়ার ‘টোফিনো’তে আছেন। সোফির এই ছবিটি সেখানকার ‘মুন জেলি বাথহাউজ’ নামের একটি প্রাকৃতিক স্পা হাউজের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads